ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১৯ জেলার নদীবন্দর সমূহে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

admin
অক্টোবর ২১, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের ১৯ জেলার নদীবন্দর সমূহে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব /পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

স/মা