ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

১৭ বিশিষ্টজনকে একুশে পদক প্রদান

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক পেলেন ২০১৭ সালের একুশে পদক।

সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেন।

এ বছর একুশে পদক পেয়েছেন ভাষা আন্দোলনের জন্য ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন, ভাষা ও সাহিত্যে প্রয়াত কবি ওমর আলী ও ছড়াকার সুকুমার বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় ইমেরিটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

শিল্পকলায় পেলেন- আবদুল্লাহ খালেদ (ভাস্কর্য), তানভীর মোকাম্মেল (চলচ্চিত্র), সারা যাকের (নাটক), শামীম আরা নীপা (নৃত্য), সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ ও ওস্তাদ আজিজুল ইসলাম, রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম (সঙ্গীত)।

এ ছাড়া সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায় এবং সমাজসেবায়  অধ্যাপক ডা. মাহমুদ হাসানকে একুশে পদক প্রদান করা হয়।

স/শা