বাঘারপাড়া(যশোর): দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠতব্য যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। সভাপতি- সম্পাদক পদ সহ অন্যান্য পদ প্রাপ্তি নিয়ে চলছে চুল চেরা হিসাব-নিকাশ।
এ উপলক্ষে বাঘারপাড়ায় একদিকে যেমন উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে, অপরদিকে দীর্ঘদিনের গ্রুপিং রাজনীতির কারনে চাপা উত্তেজনাও অনুভুত হচ্ছে। ১৭ ই নভেম্বর উপজেলা সদরের প্রাণকেদ্র মহিলা কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আওয়ামীলীগের উপজেলা কার্যালয়, গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক আলাকসজ্জা সহ বিভিন্ন স্থানে রঙ্গিন পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। যশোর- বাঘারপাড়া (শেরশাহ সড়কের দোরাস্তা থেকে বাঘারপাড়া পর্যন্ত) সড়কে পদপ্রত্যাশী নেতাদের সৌজন্যে তৈরি করা হয়েছে তাদের ছবি সম্বলিত অগনিত তোরণ। দীর্ঘদিন পর এই সম্মলন সফল করতে স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
এ দিকে এ সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনের নতুন কমিটিতে কে হচ্ছেন সভাপতি – সম্পাদক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা । কেউ কেউ নতুন কমিটিতে স্থান পেতে কেদ্রীয় ও জেলা নেতদের কাছে নিজের অর্জন ও দলীয় কার্যক্রমে নিজের অবদান তুলে ধরছেন। কর্মী সমর্থকরা ফসবুকে প্রচারনার ঝড় তুলছেন।
উল্লখ্য, ১৫ বছর আগে ২০০৪ সালের ১৪ জানুয়ারি কমিটি গঠনের দিন অনাকাংখিতভাবে জেলা আওয়ামীলীগ নেতাদর গাড়ি বহর ভাংচুর করার কারনে কমিটি গঠন স্থগিত রেখে ফিরে যান জেলা নেতৃবৃন্দ। ঐ দিন রাতেই যশোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বসে বর্তমান এমপি রনজিৎ কুমার রায়কে সভাপতি, জুলফিক্কার আলী জুলাইকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল।
ইতামধ্যে নতুন কমিটির সভাপতি সম্পাদক পদে একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে বর্তমান সভাপতি রনজিৎ কুমার রায় এমপি, উপজলা আওয়ামীলীগর সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযাদ্ধা সোলায়মান হাসন বিশ্বাস, উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার, দাহাকুলা ইউনিয়ন পরিষদের বার বার নিবার্চিত চেয়ারম্যান আবু মোতালেব তরফদার।
তবে এ পদে বর্তমান সভাপতি রনজিত কুমার রায় এমপির শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি অাবারও এ পদে অাসছেন বলে অাওয়ামী ঘরনার সাধারন মানুষের ধারনা।
সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ,জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আজগর আলী, যুবলীগের সাবেক সভাপতি ও উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার হাসান আলী, পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাবক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়র বিপুল ফারাজি, জেলা পরিষদের আর এক সদস্য ইকবাল হোসন ও জহুরপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান দিলু পাটোয়ারীর নাম ব্যাপকভাবে শোনা যাচ্ছে। এ পদে উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল অত্যন্ত জনপ্রিয় প্রার্থী থাকলেও উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারনে বাদ পড়তে পারেন বলে অনেকে মনে করছেন। অন্যান্য প্রার্থীরা জোরালো প্রচারনা চালালেও অনেকটা নীরব প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান অালী উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার সহানুভূতিকে কাজে লাগিয়ে এ পদ পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেও অনেকে মন্তব্য করছে। প্রকৃতপক্ষে এ পদ কে অলংকৃত করবেন বা কার ভাগ্যে শিকা ছিড়বে তা এই মুহুর্তে বলা মিশকিল। প্রচার-প্রচারনার প্রেক্ষাপটে সবাইকে যোগ্য ও শক্তিশালী প্রার্থী বলে প্রতিমান হয়।
১৭ নভেম্বর রবিবার অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদশ আওয়ামীলীগ কেদ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশষ অতিথি থাকবেন বাংলাদশ আওয়ামীলীগ কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ,আওয়ামীলীগের কেদ্রীয় কমিটির সদস্য এস. এম কামাল ,যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
সম্মলন প্রস্তুতি কমিটির সদস্য পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু জানান, দলের সম্মেলন সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
স/এষ্

