ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১৫ রানে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম জয়

admin
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম হারের মুখ দেখতে হল দিল্লি ক্যাপিটালসকে। ১৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

১৫ রানে বিজয় দিয়ে এবারের টুর্নামেন্টের প্রথম জয় নিজেদের করে নেয় ডেভিড ওয়ার্নারে হায়দরাবাদ। দিল্লীর পক্ষে কোন ব্যাটসম্যানই নিজের নামের পাশে খুব বেশি রান যোগ করতে পারেনি।

শিখর ধাওয়ান ৩৪ রান করে ছিলেন দলের সর্বোচ্চ সংগ্রহক। দিল্লীর জন্য ত্রাস হয়ে এদিন তান্ডব চালিয়েছিলেন রশিদ খান। নিজের ৪ ওভারে ১৪ রানে তিনি তুলে নেন ৩ উইকেট।

এর আগে দুবাই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১১ তম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ সংগ্রহ করে ৪ উইকেটে ১৬২ রান। জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৩ রান।

ডেভিড ওয়ার্নার (৪৫) ও কেন উইলিয়ামস (৪১) রান যোগ করেন। দিল্লির পক্ষে কাগিসো রাবাদা ও অমিম মিশ্রা ২ টি করে উইকেট তুলতে সক্ষম হয়েছে।

ম্যাচ সেরা নির্বাচিত হয় : রশিদ খান।