ঢাকাশুক্রবার , ৯ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

১৫৫০ পিছ ইয়াবাসহ ঝালকাঠির নলছিটিতে র‌্যাবের হাতে আটক-২

admin
জুন ৯, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার ‘মা’ ফার্মেসী’র সামনে থেকে গতকাল রাত পৌনে একটার দিকে এক হাজার পাচশত পঞ্চাশ পিচ ইয়াবা সহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৮।

আটকৃত নাজিম উদ্দিন নাজু কক্সবাজারের রিং রোডস্থ মৃত ফজল করিমের ছেলে এবং আটক আব্দুল হালিম পটুয়াখালীর বাউফল এলাকার মৃত আজাহার হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এর ডি.এ.ডি একে এম আবু হোসেন শাহেরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার ‘মা’ ফার্মেসী’র সামনে থেকে গতকাল রাত পৌনে একটার দিকে এক হাজার পাচশত পঞ্চাশ পিচ ইয়াবা সহ দুই জনকে আটক করা হয়। আটক দুজনকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নলছিটি থানায় আটকৃত নাজিম উদ্দিন নাজু ও আব্দুল হালিমকে আসামি করে মাদক দ্রব্য আইনে মামলা নং-৮, তাং ৯-০৬-২০১৭ইং দায়ের করা হয়েছে।

স/এষ্