এম.এম.রহমান,মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর ১৩ তম স্প্যান আজ শনিবার মাওয়া প্রান্তে বসানো হবে।
শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১২ টার সময় ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের ও তিন হাজার ১৪০ টন ওজনের ১৩ তম স্প্যানটি বসানো কথা ছিলো।
এতে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ১ হাজার ৯৫০ মিটার। এসব তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. কাদের ।
তিনি জানান, আজ শুক্রবার সকাল ১০ টায় মাওয়া কনস্ট্রাকশন এরিয়া থেকে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’র মাধ্যমে স্প্যানটি সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের উদ্দেশ্যে রওনা দেয়।
১২ টার ঘন্টার মধ্যে স্প্যানটি পিলারের কাছে পৌছে। পিলারের কাছে পৌছার পর দুই পিলারের উপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। পরে নদীতে ¯্রােত বেড়ে যাওয়ায় এবং আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষ করতে রাত হয়ে যাবে।
এ কারনে আজ শনিবার সকাল থেকে স্প্যানটি বসানো শুরু হয় । আবহাওয়া অনূকূলে থাকলে এবং কারিগরি সমস্যা না হলে ১৩তম স্প্যানটি সফল ভাবে বসানো সম্ভব হবে বলে জানান তিনি।
এর আগে ৬ মে ১২তম স্প্যানটি বসানো হয় সেতুর ২০ ও ২১ নাম্বার পিলারের উপর। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে সে দেশেরই আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় সেতুর প্রথম স্প্যান।
এরপর পর্যাক্রমে বসানো হয় সেতুর ১২ টি স্প্যান। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।
স/এষ্

