১০ হাজার কর্মী-সমর্থক নিয়ে জেলা বিএনপির সমাবেশে তায়েবুর রহমান হিরনের অংশ গ্রহণ
গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশে ১০ হাজারেরো বেশি কর্মী-সমর্থক নিয়ে অংশ গ্রহণ করেছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরন। শতাধিক ট্রাক ও মোটরসাইকেলের বহর নিয়ে উক্ত সমাবেশ যোগদেন তিনি।
গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) তাঁরাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন আপোষহীন নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আগে জাতীয় নির্বাচন, পরে সংস্কার। নির্বাচিত সরকার ছাড়া প্রয়োজনীয় সংস্কার, নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য স্থিতিশীলতা রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব না। তাই দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবী জানান তিনি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ সহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন- আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে দীর্ঘদিন যাবত আন্দোলন ও লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে।
বিদ্ধস্ত এই দেশকে এখন গড়ে তুলতে তারেক রহমানের যোগ্য নেতৃত্ব প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া প্রয়োজনীয় সংস্কার সম্ভব নয়, তাই যতো তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। তারই দাবিতে অনুষ্ঠিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির এই সমাবেশে গৌরীপুর থেকে কর্মী-সমর্থকদের নিয়ে অংশ গ্রহণ করেছি।

