ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

১০ লেনের ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দিলেন : ওবায়দুল কাদের

nayem ahmed
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ সড়কের টঙ্গী বাজারে নির্মাণ করা হবে ১০ লেনের ফ্লাইওভার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রী গাজীপুরে সড়ক পরিদর্শনে গিয়ে ৮ লেনের পরিবর্তে ১০ লেনের ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালের জুন মাসের মধ্যে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার র‌্যাপিড বাস ট্রান্সপোর্ট বা বিআরটি নির্মাণ কাজ শেষ করা হবে। মূলত গণপরিবহনকে গতিশীল করতে গাজীপুর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বাস ট্রান্সপোর্ট বা বিআরটি লাইন প্রকল্প শুরু হয় ২০১২ সালে। দীর্ঘ ছয় বছর পার হলেও এ পর্যন্ত প্রকল্পটির কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ।

প্রকল্পের মধ্যে রয়েছে ২৫টি বিআরটি স্টেশন, গাজীপুরে ডিপো, গাজীপুর এবং বিমানবন্দরে দুটি টার্মিনাল, ছয়টি উড়াল সেতু, ৫৬ কিলোমিটার সংযোগ সড়কের উন্নয়ন, ২০ দশমিক ৫ কিলোমিটার ফুটপাতের উন্নয়ন, ২৪ কিলোমিটার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ১০টি কাঁচাবাজার নির্মাণ।

 

স/এন