নাঈম আহম্মেদ : বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টি-২০ উপভোগে করতে ভোর থেকেই টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান প্রত্যাশীরা।
সুশৃঙ্খলভাবে টিকিটি কাটতে দেখা গেলেও অনেকেই অভিযোগ করেন কালোবাজারির। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স খারাপ হলেও তাদের বিশ্বাস এ সিরিজের মধ্য দিয়েই চেনা ছন্দে ফিরবে জাতীয় ক্রিকেট দল।
সাধারণ দর্শকরা জানান, ভোর পাঁচটায় এখানে এসেছি। সকাল থেকে অপেক্ষার পর সাড়ে ১১টার দিকে টিকিট পেয়েছি।
অন্য একজন জানান, আমি বরিশাল থেক এসেছি। সকাল থেকে টিকিটের জন্য অপেক্ষা করছি। এখনো টিকিট পায়নি।
এদিকে টিকিট কালোবাজারি নিয়ে এক দর্শক জানান, টিকিট নিয়ে কালোবাজারি আর কত, সাধারণ মানুষ টিকিট থেকে আর কত বঞ্চিত হবে। ১০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকায়।
স/এষ্

