ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বুধবার জয় তুলতে পারলেই মাশরাফিকে ছাপিয়ে রেকর্ড গড়বেন মাহমুদুল্লাহ

admin
আগস্ট ৩১, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বুধবার জয় তুলতে পারলেই মাশরাফিকে ছাপিয়ে রেকর্ড গড়বেন মাহমুদুল্লাহ

রাহুল রাজ :  বুধবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে মাত্র একটি ম্যাচে জয়লাভ করতে পারলে দারুন একটি মাইলফলক স্পর্শ করবেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত মাহমুদুল্লাহর অধীনে ২২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে মাশরাফি বিন মুর্তজার সমান ১০ টি ম্যাচে জয়লাভ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

আর মাত্র একটি ম্যাচে জয়লাভ করলে মাশরাফি বিন মুর্তজাকে পিছনে ফেলে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়বেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে ২৮ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

যেখানে মাশরাফির অধীনে বাংলাদেশে জয়লাভ করেছে দশটি ম্যাচ। এছাড়াও মুশফিকুর রহিম বাংলাদেশকে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তার অধীনে বাংলাদেশে জয়লাভ করেছে আটটি ম্যাচ। এছাড়াও সাকিব আল হাসান ২১ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবে জয়ের দেখা পেয়েছেন সাত ম্যাচে।

স/এষ্