ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সময় ১ ঘন্টা বৃদ্ধি

admin
সেপ্টেম্বর ৬, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সময় ১ ঘন্টা বৃদ্ধি

হিলি প্রতিনিধি : দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি হওয়ার কারনে সরকার বিভিন্ন সময় লকডাউন ঘোষনা করেন। এমতাবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পরে।

এরপরেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানির সময় কমিয়ে সকল কার্যক্রম স্বাভাবিক রেখেছিলেন বাংলাদেশ সরকার। তবে দেশে করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই কমে যাওয়ার কারনে ভারতের ব্যবসায়ীদের অনুরোধে আমদানি-রপ্তানির সময় বৃদ্ধি করা হয়েছে। ফলে হিলি স্থবন্দরে বেড়েছে ভারতীয় পণ্যবাহী ট্রাকের সংখ্যা। শ্রমিকদের বেড়েছে কর্মচাঞ্চল্য। পুরোদমে বাণিজ্য শুরু হওয়াতে খুশি বন্দরের ব্যবসায়ীরা।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী জানান, করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সময় পূর্বেরন্যায় বৃদ্ধি করা হয়েছে। কাস্টমসের সকল কার্যক্রম শেষে আমরা বন্দর কর্তৃপক্ষ দ্রুত গতিতে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সহযোগীতা করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারনে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সময় কমিয়ে সকল কার্যক্রম সকাল ৬ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চালু রাখা হয়েছিলো। এতে করে সেই সময় প্রতিদিন ৮০ থেকে ১০০টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করতো এবং বিকেল সাড়ে ৪টার মধ্যে পণ্য খালাস করে ভারতে ফেরত যেতো।

তবে সম্প্রতি ভারতের ব্যবসায়ীরা সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করে চিঠি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানির সময়সীমা ১ ঘন্টা বাড়িয়ে সন্ধা সাড়ে ৬ টা পর্যন্ত দেওয়া হয়েছে। এখন এই বন্দরে প্রতিদিন ২০০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারবে।

স/এস্