ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Mahin Sarker
আগস্ট ৩১, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : পবিত্র আশুরার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। তবে করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারী ছুটি থাকায় গতকাল রবিবার হিলি স্থলবন্দরে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে আবারো দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

স/ম