ঢাকারবিবার , ২৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দরে হঠাৎ করে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেয়াজের দাম

admin
মে ২৬, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারত থেকে আদমানি করা পেয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি পেয়াজের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাক।

গত সপ্তাহে যে পেয়াজ বিক্রি হয়েছিল প্রকার ভেদে ১০ থেকে ১১ টাকা, সেই পেয়াজ প্রকার ভেদে এখন বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা।

হিলি স্থলবন্দর পেয়াজ আমদানি কারক, সাইফুল ইসলাম জানান, দাম বৃদ্ধির কারন চাহিদার তুলনায় পেয়াজের আমদানি কম হওয়ায় এবং রমজান ও ঈদকে সামনে রেখে বেড়েছে পেয়াজের দাম।

কাস্টমস্ সুত্রে, গত সাত কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১শ ৩৩ ট্রাকে ৩ হাজার ৫শ
মেট্রিক টন পেয়াজ আমদানি হলেও গত কাল শনিবার সপ্তাহের প্রথম কর্ম দিবসে ৩১ ট্রাকে ৭শ ৫০ মেট্রিক টন পেয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

হিলি স্থলবন্দরে পেয়াজ কিনতে আসা পাইকাররা জানান, হঠাৎ করে পেয়াজের দাম বৃদ্ধির কারনে কিছুটা বিপাকে পরতে হচ্ছে আমাদের। তারপরেও বাজারে চাহিদা থাকার জন্য পেয়াজ কিনতে হচ্ছে।

স/এষ্