ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

admin
অক্টোবর ৩, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

হিলি প্রতিনিধি: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাবলু সরকার (৩০) নামে ভারতীয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকালে হাকিপমুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবলু সরকার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারতীয় ট্রাক চালক বাবুল সরকার গত বৃহস্পিতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভারত হতে হিলি স্থলবন্দরে আসেন। পরে শনিবার (২ অক্টোবর) বন্দরের ভিতরে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। চিকিৎসা দেওয়ার পরে সে কিছুটা সুস্থ্য হলে তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তাররা। কিন্তু ভারতে পাঠানোর আগেই আজ তিনি বন্দরের ভিতরে মারা যায়।

এদিকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার শামীম জানান, হিলি স্থল বন্দরের ভিতরে একজন ভারতীয় ড্রাইভার মারা গেছে। এমন সংবাদের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে ভারতে তার পরিবারের কাছে বাবুল সরকারের মরদেহ হস্তান্তর করা হবে।

স/এষ্