ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি

admin
নভেম্বর ১০, ২০১৭ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি

আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি। ফলে কমতে শুরু করেছে পণ্যটির দাম। চার দিনের ব্যাবধানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৮ থেকে ৯ টাকা কমেছে। সামনে আরোও পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়াও আগামী দু’ এক সপ্তাহ পরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করলে দাম আরোও কমবে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত ভারত থেকে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এ বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১৮ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। কিন্তু এখন ভারতের বিভিন্ন প্রদেশে নতুন জাতের পেঁয়াজ ওঠায় পণ্যটির সরবরাহ বেড়ে যাওয়ায় এখন গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। চারদিন আগেও পণ্যটি বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৪ টাকায়।

হিলি স্থল বন্দরের আমদানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারতে বন্যার কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়। ফলে পণ্যটির সরবরাহ কমে যায়। এতে পেঁয়াজের দামও বেড়ে যায়। তাবে এখন সেদেশের বিভিন্ন প্রদেশে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় পণ্যটির সরবরাহ বেড়ে গেছে। আর এর প্রভাব বাজারে পড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

স/মা