ঢাকাসোমবার , ২৯ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

admin
মার্চ ২৯, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

হিলি স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের দোলযাত্রা উৎসব ও মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুইদিন ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে আবার পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, দোলযাত্রা উৎসব উপলক্ষে ভারতীয়রা আজ সোমবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে।

যার কারণে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুইদেশের মাঝে পণ্য বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পূর্বে আমদানিকৃত পণ্য ছাড়করণসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। পণ্যগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, হিন্দ্র সম্প্রদায়ের দোলযাত্রা উৎসব এবং মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবেবরাত উপলক্ষে সোমবার ও মঙ্গলবার বন্দর দিয়ে দুইদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ থাকবে। তবে আগামী বুধবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

স/এষ্