ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলি সীমান্তে এ্যাম্পলসহ এক মাদক ব্যবসায়ী আটক

Mahin Sarker
আগস্ট ২২, ২০২০ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আজিজ , হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৭২ পিচ এ্যাম্পলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় হিলি সীমান্তের মংলা বাজারের পাকা রাস্তার উপর থেকে এ্যাম্পলসহ তাকে আটক করা হয়।

হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি ভারত থেকে মাদক দ্রব্য নিয়ে এক জন মংলা সীমান্ত দিয়ে দেশের মধ্যে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রাজু হোসেনসহ সঙ্গীফোর্স নিয়ে মংলা বাজারের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৭২ পিচ এ্যাম্পলসহ মামুনকে (৩২) হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, আটককৃত আসামী হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন হোসেন (৩২)।আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

স/ম