ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি সীমান্তে এক সাথে দু’দেশের ভাষাদিবস পালিত হবে

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

হিলি সংবাদদাতা:
হিলি সীমান্তের শুন্য রেখায় এবারে একই মঞ্চে ভাষাদিবস পালন করছে ভারত-বাংলাদেশ। ভারত-বাংলাদেশের হিলি সীমান্তের শুন্য রেখায় দু’দেশের বাংলা ভাষাভাষী মানুষ সীমান্তের দু’পারে পৃথক ভাবে মঞ্চ গড়ে মহান ভাষাদিবস অমর একুশে উৎযাপন করলেও এবার শুন্য রেখায় বাংলাদেশ মঞ্চের অনুষ্টানে যোগদান করছে ভারতের ভাষা প্রেমিরা।

নাচ, গান, কবিতা, আবৃতি ইত্তাদির মধ্য দিয়ে দু’দেশের সাংস্কৃতিক পরিমন্ডলকে মিশিয়ে দেওয়ার দিন হিসেবে ২১ শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে হিলিতে।এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় দিনাজপুরের হাকিমপুর মুক্তিযোদ্ধা কমান্ড আযোজন করছে অমর ২১ শে অনুষ্টানের।
আজ মঙ্গলবার এ অনুষ্টানে যোগদান করছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো: মোস্তাফিজুর রহমান, এম পি এবং দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।

স/শা