ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

admin
আগস্ট ১৫, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে ড্রাইভার ইলিয়াস হত্যা মামলার দুই আসামীকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে হাকিমপুর থানা পুলিশ। রোববার (১৫ আগস্ট) রাত্রী আড়াইটার সময় উপজেলার জালালপুর নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

গ্রেফতারকৃতরা হলেন, হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মুশফিকুর রহমান বকুলের ছেলে নাইমুর রহমান ওরফে লাবু (২৬) এবং একই উপজেলার বৈগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে তৌফিক হাসান ওরফে সাফিন (৩১)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ আরটিভি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ড্রাইভার ইলিয়াস হত্যা মামলার দুই জন আসামী উপজেলার জালালপুর নামক স্থানে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। পরে গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় হিলি মাইক্রোস্ট্যান্ডে সংঘবদ্ধ কয়েকজন মিলে কুপিয়ে ড্রাইভার ইলিয়াসকে জঘম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই (শনিবার) সকালে তিনি মারা যান।

স/এষ্