ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলিতে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

admin
এপ্রিল ৬, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রেসক্লাব ও টিভি রিপোর্টাস ইউনিটিকে দেড় লাখ টাকা অনুদান

হিলি প্রতিনিধি::
হিলিতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলি সাদিক।

বুধবার রাতে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নিরপেক্ষতা বজায় রেখে সকরের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড দেশ ও জাতির সামনে তুলে ধরার পাশাপশি এলাকার বিভিন্ন সমস্য ও সম্ভাবনা কথা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এর ফলে এলাকায় আরো উন্নয়ন করা সম্ভব হবে বলে মানে করেন তিনি।

প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাংবাদিকদের পাশাপশি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য শিবলি সাদিক তার ব্যক্তিগত তহবিল থেকে প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ ও টিভি রিপোর্টাস ইউনিটিকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।

পরে সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

স/বাবু