ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে মাস্ক না পড়ায় আট জনকে জরিমানা

Mahin Sarker
আগস্ট ১৮, ২০২০ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে মাস্ক না পড়ায় দোকানি ও পথচারীসহ ৮ জনকে ৬ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১৭ আগস্ট ২০২০) বিকাল সাড়ে ৫টায় হিলির সিপি মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হিলির সিপি মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় দোকানি ও পথচারীসহ আট জনকে ৬ হাজার হাজার ১শ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

স/ম