ঢাকারবিবার , ৪ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে মশা নির্মূল, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে র‌্যালী ও লিফলেট বিতরণ

admin
আগস্ট ৪, ২০১৯ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি। সারাদেশে ডেঙ্গু ভয়াবহতা ছড়িয়ে পড়ায় মশা নির্মূল, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে হিলিতে র‌্যালী এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় বাংলাহিলি কাষ্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের আয়োজনে হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হিলি শুল্ক স্টেশনে এসে শেষ হয়।

এসময় রাস্তার পার্শ্বের ময়লার স্তুপ ও বিভিন্ন প্রকার ড্রেনের মাঝে ফগ মেশিন দিয়ে ও ওষুধ স্প্রে করা হয়।

মশা নিধন র‌্যালীতে উপস্থিত ছিলেন, কাষ্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, সারাদেশে ব্যাপকহারে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, একারনে ডেঙ্গু মোকাবেলায় ও পৌরসভার নাগরিককে ডেঙ্গু মুক্ত রাখতে পৌরসভার পক্ষ থেকে সবাইকে আহŸবান জানিয়েছি এরই পেক্ষিতে আজ হিলিতে মশা নির্মূল, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

পৌরশহরের বিভিন্ন স্থানে ফগ মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হচ্ছে, এছাড়াও যেসব স্থানে পানি জমে আছে সেখানে স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার সকল এলাকায় ওষুধ ছিটানো হবে, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

স/এষ্