ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলিতে ভিজিডি চাল বিতরণ

Mahin Sarker
আগস্ট ১৯, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ১নং খট্টামাধব পাড়া ইউনিয়নে আজ (১৯ আগস্ট) বুধবার দুপুর ২টায় ৯টি ওয়ার্ডের ৬১৫টি কার্ডের জন প্রতি ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণের পূর্বে ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান কার্ড ভোগীরে উদ্দেশ্যে করোনাভাইরাস সম্পর্কে কিছু কথা বলেন এবং সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে যদি কোন ভিজিডির কার্ডধারী মাস্ক ছাড়া চাল নিতে আসে তবে তাকে চাল দেওয়া হবেনা। এমনকি সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বাজারগুলোতে গ্রাম পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হবে। যদি কেউ মাস্ক ছাড়া বাজারে আসেন তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ট্যাগ অফিসার মহোসিন আলী, খট্রামাধবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ইসরাইল হোসেনসহ ইউপি সদস্যরা।

স/ম