ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে ভারতীয় নারীকে ফেরত দিয়েছে বিজিবি

admin
ডিসেম্বর ৩, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আজিজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি :
অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের ২৪ ঘন্টার মধ্যেই হিলি চেকপোষ্ট দিয়ে ঝর্ণা সাহা নামের এক ভারতীয় নারীকে বিএসএফ’র কাছে ফেরত দিয়েছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রোববার দুপুরে দু’দেশের আনুষ্ঠানিকতা শেষে হিলি চেকপোষ্ট বিজিবি ক্যাম্পোর কোম্পানী কমান্ডার আবু নাছের ভারত হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর জামিল বাশারের এর কাছে তাকে হস্তান্তর করেন।

হিলি চেকপোষ্ট বিজিবি ক্যাম্পোর কোম্পানী কমান্ডার আবু নাছের জানান, ঝর্ণা রানী সাহা (৬৫) ভারতের জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার চয়নপাড়া গ্রামের মৃত রবিন্দ্র নাথ সাহার স্ত্রী। শনিবার দুপুর ১২ টার দিকে হিলি বাস টারমিনালে বিজিবি’র হাতে সে ধরা পড়ে।

স/এষ্