ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে ভারতীয় নাগরিক আটক

admin
নভেম্বর ৬, ২০১৭ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

হিলিতে ভারতীয় নাগরিক আটক

আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলি সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আতিয়ার নামের ভারতীয় এক যুবককে আটক করেছে। আটক যুবক ভারতের দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার পূর্ব আতুর গ্রামের মৃত্য হযরত আলীর পুত্র।
বাসুদেবপুর বিওপি কমান্ডার আব্দুল মান্নান জানায়, গত শনিবার রাত ৮ টার সময় ২৮৬ মেইন পিলার এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে আতিয়ার। হাকিমপুর উপজেলার হাড়িপুকুর গ্রামের ছাত্তারের পুত্র মজনু মিয়ার বাড়িতে বসে কয়েকজন চোরাকারবারি চোরাচালানি বিষয়ে আলোচনা করছিল । এসময় দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে এবং ভারতীয় নাগরিককে নিজ বাড়িতে রাখার দায়ে মজনুকেও আটক করে।
পরে আতিয়ার ও মজনুকে মামলা দিয়ে হাকিমপুর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স/মা