হিলিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ৩নং আলীহাট ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী সুমন মন্ডলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার হাবিবপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা মাঠে হাকিপমুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর উদ্বোধন করেন। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
উপজেলার দুস্থ ও অসহায় চক্ষু রোগীদের মধ্যে অভিজ্ঞ ডাক্তাররা ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনা মূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দেন।এসময় ১ হাজার জনের মাঝ থেকে ৯০ জনকে রংপুর দ্বীপ আই কেয়ার হাসপাতালে বিনামূল্যে চোখে ছানি পরার অপারেশন করার জন্য আছাই করা হয়।
স/অ

