এম এ আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
দিনাজপুরের হিলিতে ৫৫০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপসহ তিনজনকে আটক করেছে পুলিশ ।
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, শনিবার রাতে তার নেতৃত্বে অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন,এসআই রওশন আলী হিলি চারমাথা মোড় থেকে ধাওয়া করে খট্রাউচনা বাজার থেকে দিনাজপুর-ন-১১-০২৯৭ নং পিকআপসহ হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের সামসু খার ছেলে শাখাওয়াত হোসেন (৩৮), সাতকুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামের আব্দুল রফিকের ছেলে রায়হানুল ইসলামকে আটক করেন।
পরে পিকআপের পাটাতলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পিকআপসহ ফেন্সিেিডলর মূল্য ধরা হয়েছে ১১ লাখ ৩০ হাজার টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্

