ঢাকারবিবার , ২৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি

admin
মে ২৬, ২০১৯ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি তারা।

আজ রবিবার ভোর রাতে সীমান্তের সাতকুড়ি মাঠ এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয় ।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে নিষিদ্ধ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোররাতে দিকে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের সাতকুড়ি মাঠে অবস্থান নেয় ।

এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪টি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ওই বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর হতে ভারতীয় নিষিদ্ধ যৌনউত্তেজক সেনেগ্রা ট্যাবলেট ৬৪ হাজার ৩২০পিস উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব ট্যাবলেটের সিজার মুল্য ১৯ লাখ ২৯ হাজার ৬শ টাকা। মালামালগুলি হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।