হিলিতে ধর্ষন চেষ্টা মামলার আসামী গ্রেফতার
হিলি প্রতিনিধি : দিনাজপুরে জেলার হাকিমপুর (হিলি) উপজেলার ৩৮ বছর বয়সী এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার খট্রামাধবপাড়া গ্রামের মৃত নবী মুন্সির ছেলে আসাদ আলী (৫৫)।
বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার সময় উপজেলার খট্রামাধবপাড়া নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ আরটিভি নিউজকে জানান, গত ১৭ আগস্ট দুপুর ২টার সময় ৩৮ বছর বয়সী এক নারীকে ধর্ষন চেষ্টা করেন আসাদ আলী। মেয়ের বাবা বাদী হয়ে হাকিমপুর থানার অভিযোগ দিলে উক্ত ঘটনার সত্যতা থাকায় আসামীকে গ্রেফতার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
স/এষ্

