ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

nayem ahmed
আগস্ট ৮, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি।। হিলিতে ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোষ্ট সংলগ্ন এলাকায় রেললাইনে ট্রেনের কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী তিতুমীর ট্রেনের কাটা পড়ে এই ঘটনা ঘটে।

হিলি রেলওয়ের জিআরপি ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, রাজশাহী থেকে চিলাহাটীর উদ্দেশ্য ছেড়ে আসা তিতুমীর নামের ট্রেনটি হিলি রেলষ্টেশন ত্যাগ করে চলে যায়।

এর কিছুক্ষণ পর মোবাইলে খবর পাই ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোষ্ট থেকে ২শ গজ উত্তরে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত নারী মৃতদেহ পড়ে আছে।

ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ওই নারীর কোনো পরিচয় জানা যায় নি।

স/এষ্