ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

Mahin Sarker
অক্টোবর ২৫, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু  খেলার উদ্বোধন করা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে উৎসুক জনতা ভিড় করে।

আজ (২৫ অক্টোবর) রবিবার বিকেল সাড়ে ৪ টায় হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে উপজেলার ছোট জালালপুর গ্রামে এই খেলার উদ্বোধন করেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, খেলাধুলা চলমান থাকলে যুবসমাজ কখনো মাদকদ্রব্যেও প্রতি আকৃষ্ট হবে না। দেশ ও যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ তাদের কে রক্ষায় আমাদের সকলের এগিয়ে আসা একান্ত প্রয়োজন। প্রতি বছরের ন্যায় পৌরসভার ৯টি ওর্য়াড নিয়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

এসময় হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

স/ম