ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

nayem ahmed
আগস্ট ২৮, ২০১৯ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি: খরিপ-২ মাসকালাই উৎপাদন বৃদ্ধি লক্ষে দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিসের সভাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের এসব শষ্য চাষের পদ্ধতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলার ২০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।