ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে আর্ন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

admin
ডিসেম্বর ৯, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে আর্ন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

হিলি প্রতিনিধি: “আপনার অধিকার আপনার দায়ীত্ব” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এর পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিবসের সুচনা করা হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য তোফাজ্জল হোসেনসহ অনেকে।

স/অ