ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলিতে আদিবাসিদের মাঝে গৃহ হস্তান্তর।

nayem ahmed
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি:  দিনাজপুরের হিলি ঘাসুরিয়া গ্রামের ২ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে ৯ জন আদিবাসীকে গৃহ প্রদান করলেন সংসদ সদস্য শিবলী সাদিক।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নিমানার্ধীনগৃহ হস্তান্তর উপলক্ষে আলোচনা সভায় ঘাসুরিয়া গ্রামে উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনাজপুর ৬ এর সংসদ সদস্য শিবলী সাদিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধান মন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসুচীর বিশেষ বরাদ্দের আওতায় যাদের জায়গা আছে ঘর নাই এমন অসহায় দুস্থ্য আদিবাসী ৯টি পরিবারের মাঝে গৃহের চাবি সহ তাদের গৃহ হস্তান্তর করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অনেকে।

 

স/এন