ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হাসি বেগম জীবিত: পাঁচ দিন আগে দাফন করা লাশটি কার

abu naser
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

হাসি বেগম জীবিত: পাঁচ দিন আগে দাফন করা লাশটি কার

আবু নাসের হুসাইন, ফরিদপুর।। ফরিদপুরের সদরপুরে নিখোঁজের ১৫ দিন পর লাশ উদ্ধার এবং দাফনের ৫ দিন পর হাসি বেগম (২৪) নামের এক নারীকে জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে। হাসি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, পাঁচ দিন আগে শৌলডুবী গ্রামে দাফন করা লাশটি কার? গত সোমবার পুলিশ ময়মনসিংহের নান্দাইল থেকে হাসিকে সদরপুর থানায় নিয়ে আসেন। এর আগে ৭ সেপ্টেম্বর হাসি নিখোঁজ হন।

এদিকে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের নাউটানা এলাকায় কচুরিপানার ভেতর থেকে একটি অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে হাসির মা সালমা বেগম লাশ দেখে শনাক্ত করলে ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে শৌলডুবী মদিনাতুল কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে, পাল্টাপাল্টি অভিযোগ চলা অবস্থায় ২৩ সেপ্টেম্বর হাসি ফোন করে তার বাবা-মাকে জানান, সে জীবিত আছে।

৭ সেপ্টেম্বর নিখোঁজ হন হাসি
২৩ সেপ্টেম্বর ফোন করে বাবা-মাকে জানান, সে জীবিত
সূত্র জানায়, পরকীয়ার কারণে চলে যান হাসি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ বছর আগে মোতালেব শেখের সঙ্গে বিয়ে হয় হাসির। হুসাইন নামের ৭ বছরের এক ছেলে আছে তাদের। ৭ সেপ্টেম্বর হাসি শ্বশুরবাড়ি থেকে বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে সদরপুরের উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। এ ঘটনায় হাসির বাবা শেখ হাবিবুর রহমান ১১ সেপ্টেম্বর সদরপুর থানায় একটি অভিযোগ করেন। এতে উল্লেখ করা হয়, তার মেয়ে হাসি বেগমকে হত্যা করে লাশ গুম করেছে জামাতা মোতালেব শেখ (৪৫)। দুদিন পর ১৪ সেপ্টেম্বর হাসির স্বামী মোতালেব শেখ সদরপুর থানায় পাল্টা একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তার স্ত্রী হাসি টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে পালিয়ে গেছে।

হাসির বাবা হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পারিবারিক একটি সূত্র জানায়, পরকীয়ার কারণে হাসি বেগম তার প্রেমিক ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুস্তাকিমের বাড়িতে চলে যায়।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার খবির মোল্যা বলেন, ঘটনাটি আমার পাশের ওয়ার্ডের। হাসি যদি জীবিত ফেরত আসে তাহলে পাঁচ দিন আগে কার লাশ দাফন করা হলো? ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার গফফার শিকদার বলেন, বিষয়টি জটিল মনে হচ্ছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, হাসি বেগমকে ময়মনসিংহের নান্দাইল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

স/এষ্