বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের প্রথম গ্র্যান্ড পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ০৩ সেপ্টেম্বর জামালপুরের ডিফলিবাড়িতে হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে সকাল ১০:৩০ মিনিটে টি-শার্ট পরিধানের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আনন্দ র্যালি বের করা হয়। যা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্কুলের মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসেল সাবরিন বলেন, হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইতোমধ্যে জামালপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে।
তিনি আরও বলেন, আশা করি হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খুব শিগগিরই বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর একটি হিসেবে স্থান করে নেবে। হাসিল এবং তার অবিচ্ছিন্ন সাফল্যের গল্পের জন্য শুভ কামনা নিরন্তর।
হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে স্বাগত। সকল সুন্দর মুখ একসাথে দেখতে পেরে আমি খুবিই খুশি এবং আনন্দিত। ভাবতে পারিনি এই স্কুলটি একদিন এতো বড় হবে।
তিনি আরও বলেন, আমার স্বপ্ন সত্যি হয়েছে।এখানে ১০০ টি গ্রামের শিক্ষার্থী অধ্যয়ন করছে। আমি বিশ্বাস করি, সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে পড়াশোনার জন্য এখানে আসবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়।প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের স্মৃতিচারণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্র অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজনে।
তাছাড়া, ব্যাচ ২০০৪-২০১৭ থেকে প্রায় ৭০০ জন অংশগ্রহণকারীরা উক্ত পুনর্মিলনী প্রোগ্রামে অংশ নেন। প্রাক্তন শিক্ষকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকগণের উপস্থিতিতে দিনটি আনন্দ ও সুখের মেলবন্ধনে পরিণত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফজলুর রহমান (২০০৭ ব্যাচ) এবং কামরুল ইসলাম কানন (২০১১ ব্যাচ)।
মো: আলতাফুর রহমান
প্রাক্তন শিক্ষার্থী, হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
স/মা

