হাসিমুখে করোনার টিকা নিলেন মহিলা আ.লীগের শেখ মিলি
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ হাসিমুখে করোনার টিকা নিয়েছেন, ধানমন্ডি থানা মহিলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মামাতো বোন শেখ মিলি । বৃহস্পতিবার (১১ই মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি ।
টিকা নেওয়ার পর শেখ মিলি বলেন, আলহামদুলিল্লাহ, টিকা গ্রহণের পর আমি ভালো আছি এবং সুস্থ আছি । আপনারা সবাই টিকা নিন সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন ।
এসময় তিনি আরও বলেন, “জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের বিরুদ্ধে লড়াই করে এই টিকা এনেছেন প্রান্তিক জনগণের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে । মহামারীর ভয়াল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য তিনি টিকার ব্যবস্থা করেছেন।
সব কাজে অপপ্রচার আগেও ছিল, এখনও আছে। তারপরও মানুষ যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই মেনে নিচ্ছে বলে আমি মনে করি । যে যতই অপপ্রচার করুক, আমাদের টিকাদান কার্যক্রম চলবে।বাংলাদেশের জনগণ প্রত্যেকেই যেন অপপ্রচারে না গিয়ে শরীর সুস্থ রাখার জন্য টিকা গ্রহণ করেন । এটা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান।
শেখ মিলি আরও বলেন, “বঙ্গবন্ধু কন্যা ২০২০ সালের বাজেট অধিবেশনে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনি ভ্যাক্সিন আবিষ্কার হবে, প্রথম সুযোগেই বাংলাদেশের নাগরিকদের জন্য তিনি ভ্যাক্সিন সুনিশ্চিত করবেন। তিনি কথা রেখেছেন। দেশের ১৩ কোটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টিকা প্রদান করবেন । আসুন আমরা কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে সবাই টিকা গ্রহণ করি।
স/বি

