নিজস্ব প্রতিনিধি :
হাসিনা হাসির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আকাধিক আইডি খুলেছে প্রতারক চক্র। সেসব আইডি ব্যবহার করে হাসিনা হাসির পরিচিত অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে।

বিষয়টি জানতে পেরে হাসিনা হাসি জানান, কে বা কারা তার ছবি ও নাম ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলেছে। এবং এসব আইডি ব্যবহার করে অনেকের কাছে বিভিন্ন আকারের টাকা দাবি করা হচ্ছে। আমার রাজনৈতিক পরিচয় ও সাংস্কৃতিকর কার্যক্রমের জন্য সমাজের বিভিন্ন স্তরে আমার পরিচয় রয়েছে। যার ফলে আমাকে হেয় করতে এসব আইডি থেকে অনেকের কাছে টাকা দাবি করা হচ্ছে।
লোক মাধ্যমে আমি এ বিষয় জানতে পেরে নিজের প্রকৃত আইডি হাসিনা হাসি তে একটি স্ট্যাটাস দিয়েছি। ‘হেল্প চাচ্ছি!! আমার ছবি ব্যাবহার করে একটা চক্র আমার বন্ধুদের কাছে মেসেজিং এর মাধ্যমে ২০০০ করে টাকা চাচ্ছে। আপনারা এড়িয়ে যান। অনেক লজ্জাজনক ব্যাপার। আপনাদের সাহায্য কামনা করছি।’
এদিকে ফেসবুক খুজে হাসিনা হাসির নাম ব্যবহার করে পাঁচটি আইডির সন্ধান পাওয়া যায়।
পরিবারের অভিযোগ পারিবারিক ও রাজনৈতিক ভাবে হেয় করতেই একটি কুচক্রী মহল এই অপকর্ম চালাছে।
পরিবার থেকে সাইবার অপরাধ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
স/এষ্

