ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হাসপাতালে ছেলে বাবাকে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা থানায় অভিযোগ

admin
মার্চ ৫, ২০২০ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ মার্চ সকালে হাচান শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় হাচান শেখের বাবা চুন্নু শেখ ওইদিনই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের নুরু শেখের একটি মেহগনি গাছের ডালপালা পার্শ্ববর্তী চুন্নু শেখের ঘরের উপর ঝুলে আছে। এতে করে চুন্নু শেখের আধা পাকা টিনের ঘরটি ক্ষতিগ্রস্থ হচ্ছে। চুন্নু শেখ গাছের মালিক নুরু শেখকে দীর্ঘদিন ধরে গাছের ডালপালা ঝাটানোর অনুরোধ করলেও তিনি কর্ণপাত না করায় গত ২ মার্চ সকালে পুনরায় গাছের ডালপালা কাটার কথা বললে এক পর্যায়ে দুই পক্ষের কথা কাটাকাটির মধ্যে নুরু শেখ, মো. হেমায়েত শেখ, বাবলু শেখ, সুফী শেখ, রুবেল শেখ গংরা চুন্নুর ছেলে হাচানকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।

আহতবস্থায় হাচান শেখ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনায় চুন্নু শেখ থানায় লিখিত অভিযোগ দেয়ায় উল্লেখিত সন্ত্রাসীরা তাকে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

স/এষ্