ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হাসপাতালে আগুন, পুড়ে মরল ৫ করোনা রোগী

admin
মে ২৮, ২০২০ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাহিন সরকার : রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন। তারা সেখানে আইসোলেশনে ছিলেন।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন চমক নিউজকে জানান, ধারণা করা হচ্ছে জরুরি বিভাগের এসি বিস্ফোরণের ফলে সেখানে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, হাসপাতালের মূল ভবনের পাশে করোনা রোগীদের জন্য আলাদা একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছিল। সেখানেই ওই ৫ জন চিকিৎসাধীন ছিলেন।

স/এষ্