ক্রীড়া প্রতিবেদক : টানা দ্বিতীয়বারের মতো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম অধিনায়ক বলে বিবেচনা করা হয়। তাঁর নেতৃত্বেই গতবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের মতো বড় বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের নজরেও দেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি।
তিনি বলেন,‘আমি মাশরাফির মতো অধিনায়ক দেখি নি। বাংলাদেশের ইতিহাসে ও অন্যতম সেরা অধিনায়ক। দলের প্রত্যেকে ওকে সমীহ করে। দলটাকে ভীষণভাবে তাতাতে পারে। আর কোচ শুধুই একজন দলের হেল্পিং হ্যান্ড। তার হাতে সে অর্থে কিছু থাকে না।’
আবার নেতৃত্বের সঙ্গে নিজের ভূমিকার দিক থেকেও সবসময় এগিয়ে আছেন মাশরাফি। মাশরাফি একদিকে দলের অন্যতম সেরা বোলার আবার ব্যাটিংয়ে শেষ মুহূর্তেও ঝড়ো ইনিংস খেলে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসেন। এদিকে মাত্র কিছুদিন আগেই তাঁকে সেরা অধিনায়কের তকমা দিয়েছিলেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
স/এষ্

