ঢাকাবুধবার , ২২ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হান্নানেরও ফাঁসি চায় না হিউম্যান রাইটস ওয়াচ!

admin
মার্চ ২২, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের ফাঁসি অবিলম্বে স্থগিতের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডি)।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংগঠন এক বিবৃতিতে বলছে, তারা যে কোনো দেশে, যে কোনো পরিস্থিতিতেই সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে। বিশেষ করে যখন কারও জীবন ঝুঁকির মুখে পড়ে এবং এখানে কোনো সন্দেহ বা ভুলের সুযোগ থাকতে পারে না।

২০০৪ সালে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজারের বাইরে গ্রেনেড হামলার ঘটনায় আনোয়ার চৌধুরী আহত হন। হামলায় নিহত হয় আরও অন্তত তিনজন।

এ ঘটনায় দায়ের করা মামলায় হরকতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির রিভিউ আবেদন ১৯ মার্চ সর্বোচ্চ আদালত খারিজ করে দেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে এখন আর মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকরে জেল কর্তৃপক্ষের সামনে আর কোনো আইনগত বাধা নেই।

এইচআরডির এশিয়া ডিরেক্টর ব্রাড অ্যাডামস বিবৃতিতে বলেন, অপরাধীদের শাস্তি হতে হবে কিন্তু মৃত্যুদণ্ডের প্রয়োগ করে বাংলাদেশ ভুল পথে অগ্রসর হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আদালতের নথিপত্র থেকে দেখা যায় স্বীকারোক্তি দেয়ার আগে মুফতি আব্দুল হান্নান ৭৭ দিন এবং অন্য দুই আসামি শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন ৪০ দিন করে পুলিশি হেফাজতে ছিল।

এসময় তাদের আইনি কোনো প্রতিনিধি দেয়া হয়নি এবং স্বীকারোক্তিগুলোও এ সময়ই নেয়া হয়েছে। ব্রাড অ্যাডামস বলেন, এইচআরডি দীর্ঘদিন ধরেই জঙ্গি হামলাগুলোর ঘটনায় দায়ীদের বিচারে সমর্থন দিয়ে আসছে।

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে অতীতেও বিরোধিতা করতে দেখা গেছে মার্কিন এ মানবাধিকার সংগঠনকে। তবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংগঠনগুলোর ওই আহ্বানে সাড়া দেয়নি।

স/নিপা