ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হানিফের আরোগ্য কামনায় লক্ষ্মীপুরে মিলাদ

admin
নভেম্বর ১৩, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

হানিফের আরোগ্য কামনায় লক্ষ্মীপুরে মিলাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির আরোগ্য কামনায় লক্ষ্মীপুরে মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা যুবলীগ। মোনাজাতে এমপি হানিফের করোনা মুক্তিসহ দীঘায়ু কামনা করা হয়।

পরে মিলাদ মাহফিলে উপস্থিত নেতাকমী ও স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার জেলা যুবলীগের কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা যুবলীগের আব্দুল জাব্বার লাবলু, ভবানী গঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাছেলসহ জেলা ও পৌর যুবলীগের নেতাকমীরা।

গত বুধবার মাহবুব-উল আলম হানিফের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানান তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান টুটুল।

তিনি বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ওই সময় ব্যক্তিগত সহকারী মাহবুব-উল আলম হাননিফের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান।

স/এষ্