ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হাকিমপুরে ব্যালট পেপার গননা না করেই এক ইউপি সদস্যকে বিজয়ী ঘোষণা

admin
নভেম্বর ১২, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাকিমপুরে ব্যালট পেপার গননা না করেই এক ইউপি সদস্যকে বিজয়ী ঘোষণা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার গননা না করেই এক ইউপি সদস্যকে বিজয়ী ঘোষণার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বি সাধারণ সদস্য পদ প্রার্থী হুমায়ুন কবির।

প্রার্থী হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, বোয়ালদাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কলন্দপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ভোট গ্রহণ শেষে সমস্ত ব্যালট পেপার প্রাপ্ত ভোট গননা না করেই সকল প্রার্থীদের পুলিং এজেন্টদের কাছ থেকে গননার আগেই জোরপূর্বক ফলাফল সিটে স্বাক্ষর করিয়ে নেন এবং নাজমুল হোসেন নামের অন্য এক প্রার্থীতেক ইউপি সদস্য হিসেবে বিজয়ী ঘোষনা করেন।

পুলিং এজেন্টরা ফলাফল সিটে স্বাক্ষর দিতে না চাইলে তাদেরকে বিভিন্ন রকমের হুমকিধামকি দেয়া হয় বলে অভিযোগ তার। এঘটনার সুষ্ঠুৃ তদন্ত করে ব্যালট পেপার গননার দাবি জানান তিনি।

এসময় ওই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করা বিভিন্ন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পুলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

স/অ