ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী নাটোরে গ্রেফতার

admin
জুলাই ২৮, ২০১৭ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চমক নিউজ.কম

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির রাশেদ ওরফে রেশকে নাটোর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে নাটোরের সিংড়া এলাকা থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, সিংড়া বাসস্ট্যান্ড থেকে রাশেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে গুলশান হামলা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তরের জন্য ঢাকায় আনা হচ্ছে। কারণ গুলশান হামলার মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে।

স/মা