ঢাকাশুক্রবার , ৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হরিনাকুন্ডু পার দখলপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ আটক

admin
জুন ৭, ২০১৯ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ আবু সাঈদ (৩০) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে তাকে তাকে আটক করা হয়। আটককৃত সাঈদ হরিনাকুন্ডু উপজেলার পার-দখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার সকালে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালের সময় আবু সাঈদকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স/এস্