ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হত্যা মামলার আসামী জামিনে এসে গৃহবধুকে উত্ত্যাক্ত করায় ৬ মাসের কারাদন্ড

admin
আগস্ট ৩০, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

হত্যা মামলার আসামী জামিনে এসে গৃহবধুকে উত্ত্যাক্ত করায় ৬ মাসের কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে গৃহবধুকে উত্ত্যক্ত করা করার অভিযোগে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০ আগস্ট) সকালে হাকিমপুর উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ নুর-এ আলম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দেলোয়ার উপজেলার বোয়ালদাড় (বানিয়াল) গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম জানান, দন্ডপ্রাপ্ত দেলোয়ার পাশ্ববর্তী এক গৃহবধুকে প্রায় উত্ত্যাক্ত করে আসছিল। তার স্বামী তাকে একাধিকবার নিষেধ করলে সে উল্টো প্রাণনাশের হুমকি দিত।

গতকাল রবিবার ওই গৃহধুর স্বামী ব্যবসায়িক কাজে বাহিরে থাকায় সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুরে উত্ত্যক্ত করে। বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে পরদিন সোমবার হাকিমপুর থানা পুলিশের সহযোগীতায় তাকে আটক করে দন্ডবিধি ৩৫৪ ধারা মোতাবেক তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও ২০১৯ সালের ৪ ডিসেম্বর দেলোয়ার হোসেন প্রতিবেশী যুবক সানিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে। ওই মামলার সে প্রধান আসামী। হত্যা মামলায় জামিনে এসে সে গ্রামের বিভিন্ন মেয়েকে উত্যাক্ত করে আসছে বলেও জানান এলাকাবাসী।

স/এষ্