ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা


এপ্রিল ১২, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি:

মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি (এমএআইটি) যশোরের পক্ষ থেকে এ অঞ্চলের মেধাবী ও সুবিধা বঞ্চিত ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে প্রতিষ্ঠানের উপশহরস্থ নিজস্ব াডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর েিজলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেস অতিথি ছিলেন দৈনিক সমাজের কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার বাবু । এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নুরের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম, উপশহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান জহির, এমএআইটি যশোরের রেজিস্ট্রার নূর ইসলাম, রেইনবো ফ্যামিলী প্রোগ্রামের মেইন্টর নাজমুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, জনবহুল এই দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করতে দক্ষ ও কর্মঠ জনসম্পদের কোন বিকল্প নেই। দেশের ১৬ কোটি মানুশের ৩২ কোটি হাতকে কর্মীর হাতে রুপান্তরিত করতে বে। এই জন্য প্রয়োজন সঠিক ও সময়োপযোগী কারিগরি শিক্ষা ও হাতেকলমে প্রশিক্ষণ। প্রচলিত তথাকথিত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। এর ফলে যেমন একদিকে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে; অন্যদিকে উন্নয়ন হচ্ছে বাঁধাগ্রস্থ। এই কারনে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি অত্যাধিক গুরুত্বারোপ করছেন। তারই ধারাবাহিকতায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস মাঠ পর্যায়ে টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্তমানবতার সেবা নিশ্চিতকরণের পাশাপাশি দেশে দক্ষ মানবসম্পদ তৈরীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সাথে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে মুসলিম এইড রেইনবো ফ্যামিলী প্রোগ্রামের মাধ্যমে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাধ্যমতো সব ধরনের শিক্ষা সহায়তা প্রদান করছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, তোমরা যারা এই সুবিধা পাচ্ছ তাদের মনে রাখতে হবে বিদেশ থেকে আসা এই অর্থ যেন বিফলে না যায় । প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। প্রচলিত গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে চলবে না। ধর্মের নামে যারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বক্তারা ইসলামের অপব্যাখ্যাকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে গত তিন মাসের একত্রিত রেইনবো ফ্যামিলী প্রোগ্রামের শিক্ষা সহায়তার নগদ অর্থ তুলে দেন।

স/জনী