ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘হঠ্যৎ’ নাটকের শুটিং শেষ করল কাব্য বিলাস

admin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ছিন্নমূল শিশু-কিশোরদের জীবন কাহিনীর নিয়ে নাটক ‘হঠ্যৎ’ এর শুটিং শেষ করলো কাব্য বিলাস। ভিন্নধারার কাহিনী অবলম্বনে এ নাটকে উঠে এসেছে সমাজের সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের জীবনের নানা দিক।
রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, রায়হান, উৎপল, নিপা মোনালিসা, প্রমিয়া, সাগর, ইতি, সুমন, রাকিব, রবিউল, রাব্বি, কামরুজ্জামন, অঙ্কুর, মামুন ও রাজ।
গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা, রাকিব জানান, ভিন্ন ধারার গল্প নির্ভর ‘হঠ্যৎ’ নাটকে অভিনয় করতে পেরে খুব ভাল লাগছে। কিছু মানুষ নিজেদের স্বার্থ উদ্ধারে সমাজে নানা রকম নাশকতা চালায়। যার ফলে হঠ্যৎ করে অনেকের জীবনে নেমে আসে অন্ধকার। মূলত এই কারণেই নাটকের নামকরণ করা হয়েছে ‘হঠ্যৎ’। দর্শক বিনোদনের সাথে দেখতে পাবে অবহেলিত শিশু-কিশোরদের জীবনের না দেখা গল্প।
অচিরেই সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
উল্লেখ্য, দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে ২০০৪ সাল থেকে জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে নিয়মিত সমাজ সচেতনমূলক নাটক মঞ্চায়ন করে আসছে।

স/র