ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হকার উচ্ছেদের প্রতিবাদে রোববার সমাবেশ

admin
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে আগামী ২৬ ফেব্রুয়ারি রোববার সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন ও হকার সমন্বয় পরিষদের যৌথ সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াৎ।

এতে বলা হয়, গত দেড় মাস ঢাকা শহরের ফুটপাতে হকারদের ওপর চলছে এক নির্মম ও নিষ্ঠুর অভিযান। উচ্ছেদের নামে প্রতিদিন সিটি কর্পোরেশনের সঙ্গে পুলিশ ও অন্যান্য বাহিনী নিয়ে ব্যাপক ভাঙচুর, মালামাল নষ্ট, লুটপাট চালাচ্ছে। হাজার হাজার স্বল্প পুঁজির হকার মালামাল হারিয়ে, রুটি রুজির জায়গা থেকে বিতাড়িত হয়েছে। এ মানুষগুলো সর্বশান্ত অবস্থায় পরিবার, পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলো নিরুপায় হয়ে প্রতিরোধ সংগ্রামে নেমেছে। বহু প্রতিকূলতা মোকাবেলা করে চলছে হকারদের দশ দফা দাবির আন্দোলন। ম্যাজিস্ট্রেট ও বুলডোজারের সামনে সহায় সম্বল রক্ষার আকূতি নিয়ে দাঁড়ানোর পরও সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরীহ হকারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন ও প্রশাসনের এ নিষ্ঠুর বলপ্রয়োগ বন্ধ হয়নি উপরন্তু আন্দোলন দমন করার জন্য হকার ও হকার নেতাদের নামে মিথ্যা মামলা পুলিশি হয়রানি করানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মেয়র মানবাধিকার লঙ্ঘন করে হকারদের ওপর যে অন্যায় করেছেন মহামান্য হাইকোর্ট ন্যায়বিচার করে হকার নেতাদের আগাম জামিন মঞ্জুর করেছেন। এসময় মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উচ্ছেদ আতঙ্কের শিকার হয়ে বুধবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষে হকার নেতা খোকন নিহত হন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

“এছাড়াও কয়েকজন হকার নেতা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং যেসব নেতার নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হকার নেতা আবুল হোসাইন, আব্দুল হাশেম কবীর, কামাল সিদ্দিকী, হারুন অর রশীদ, হযরত আলী, সরদার খোরশেদ, আরিফ চৌধুরী, দুলাল মিঞা, গোলাপ হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

স/শা